গাজায় হামাস সরকারের প্রধানসহ তিন নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তিন মাস আগে চালানো এক বিমান হামলায় তারা নিহত হন বলে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়। খবর বিবিসি ও এএফপির।
সামরিক বাহিনী বলেছে, হামলায় গাজা উপত্যকায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা, হামাসের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা প্রধান সামেহ আল-সিরাজ ও কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রাহি মুশতাহা, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের দীর্ঘদিনের সহযোগী ছিলেন। ১৯৮০ এর দশকের মাঝামাঝি সময়ে মুশতাহা এবং সিনওয়ার একসঙ্গে আল-মাজদ (গ্লোরি), মুনাজামত আল-জিহাদ ওয়া আল-দাওয়া (পবিত্র যুদ্ধ ও প্রচারের সংগঠন) এর সংক্ষিপ্ত রূপ গঠন করেন।
ইসরায়েলের বিবৃতি অনুসারে, উত্তর গাজায় একটি সুরক্ষিত এবং সজ্জিত ভূগর্ভস্থ কম্পাউন্ডে লুকিয়ে থাকার সময় আইএএফ ফাইটার জেটগুলো তাদের ওপর হামলা চালায়। ভূগর্ভস্থ কম্পাউন্ডটি হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করত এবং সিনিয়র নেতারা যাতে এখানে দীর্ঘ সময় ধরে থাকতে পারে সেভাবে তৈরি করা হয়েছিল।
বৈরুতের আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, ৯ জনের মৃত্যু