টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল জলিল খান ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আ.লীগ সভাপতি আরিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার রাতে পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সন্ধায় এই তথ্য নিশ্চিত করেন মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন।
পুলিশ পরিদর্শক জানান, কলেজ ছাত্র ইমন হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে কলেজ ছাত্র ইমন নিহত হয়। এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আব্দুল জলিল খান ও আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ । তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মারা যাওয়া ২ আ. লীগ নেতার বিরুদ্ধে আন্দোলনে হামলার অভিযোগ
এয়ারগানসহ যুবলীগ নেতা আটক