ব্যর্থতায় ভরা টেস্ট সিরিজ শেষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল রবিবার গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। এই ম্যাচ সামনে রেখে প্রতিনিয়ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও।
বার্তা সংস্থা পিটিআইকে স্থানীয় পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, প্রথম টি-টোয়েন্টি ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজার ৫০০ বেশি পুলিশ মোতায়েন করা হবে। এর আগেই অবশ্য কোনো ধরনের বিক্ষোভ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
গোয়ালিয়র জোনের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা বলেছেন, ‘ম্যাচের দিন পুলিশ সদস্যরা বেলা ২টা থেকে রাস্তায় অবস্থান করবে। ম্যাচ শেষ হওয়ার পর দর্শকেরা বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। নিষেধাজ্ঞা জারির পর নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর রাখছি।’
বাংলাদেশে সরকার পরিবর্তনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা–নির্যাতনের অভিযোগে বেশ কিছুদিন ধরেই মাঠে নেমেছে ভারতের হিন্দু মহাসভা ও কয়েকটি সংগঠন। ‘গোয়ালিয়র বন্ধ’–এর ডাক দিয়েছে হিন্দু মহাসভা। তারা শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না বলেও ঘোষণা দিয়েছে।
এই পরিপ্রেক্ষিতে বাইরের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুই দলের খেলোয়াড়দেরকেও সুরক্ষিত রাখা হয়েছে। যে দুটি হোটেলে খেলোয়াড়েরা গত বুধবার থেকে অবস্থান করছেন, সেগুলোকেও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। খেলোয়াড়দের হোটেলের বাইরে যেতেও বারণ করা হয়েছে। একটি টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে ভারতে যেন যুদ্ধের আবহ।
আমরাই সাকিব ভাইয়ের শূন্যতা পূরণ করব : তাওহীদ হৃদয়
সাকিবকে নিয়ে ১৫ বছর আগের পোস্টটি কি ব্রায়ান লারার?
নিয়াজের রেকর্ড ভেঙে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন
বাংলাদেশকে হারাতে ভীষণ ঝুঁকি নিতে হয়েছে, জানালেন রোহিত
মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুশফিক