নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ব্যাটিং লাইনের ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙার সুযোগ এসেছিল বাংলাদেশের পঞ্চম ওভারে। মারুফা আক্তারের বলে পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছিলেন মারিয়া বুচিয়ার। লোপ্পা ক্যাচ, হাতে নিয়েও রাখতে পারলেন না রাবেয়া খান। মারিয়ার রান তখন ১৬। ইংল্যান্ডের স্কোর ৩২।
সেই 'পাপের' প্রায়শ্চিত্ব করেছেন রাবেয়া নিজের প্রথম ওভারেই। দলের সপ্তম ওভারে বল হাতে নিয়ে চতুর্থ বলে সেই মারিয়াকেই আউট করেন তিনি। ২৩ রান করা মারিয়াকে নাহিদার ক্যাচ বানিয়ে বুনো উদযাপনে মাতেন রাবেয়। ৪৯ রানে ভাঙে ইংল্যান্ডের ওপেনিং জুটি।
অষ্টম ওভারের শেষ বলে ফাহিমা খাতুন নেন দ্বিতীয় উইকেট।
