তাপমাত্রা বাড়তে পারে ঢাকায় আজ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৩৩ এএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সাধারণত এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানরিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সংস্থাটি বলছে, আজও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। 

আজ রবিবার (৬ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাজার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত