লেবানন ও গাজায় আগ্রাসনের প্রতিবাদে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানঘাঁটির অভ্যন্তরে আঘাত হেনেছে। স্যাটেলাইটে তোলা ছবিতে দেশটির দক্ষিণাঞ্চলের নেভাতিমসহ বিভিন্ন বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে।
তবে তা অস্বীকার করেছে ইসরায়েল। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের বিমানবাহিনীতে ‘আঁচড়ও পড়েনি’ বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন— ‘গত সপ্তাহে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবাহিনীর সক্ষমতায় ‘আঁচড়ও পড়েনি’।’
হামলায় সামান্য ক্ষতিগ্রস্থ নেভাতিম বিমানঘাঁটি পরিদর্শনের সময় গ্যালান্ট বলেন, দ্রুতই ইসরায়েল তার প্রতিক্রিয়ার পদ্ধতি এবং সময় নির্ধারণ করবে।
রূপগঞ্জে হত্যা চেষ্টা মামলায় শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ইসরায়েলে অস্ত্র দেওয়া বন্ধ করতে বললেন ম্যাখোঁ