নোবেল পুরস্কার ১৯০১ সালে প্রবর্তিত একটি আন্তর্জাতিক পুরস্কার, যা ওই বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল, অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন বা মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রদান করা হচ্ছে। মোট পাঁচটি বিষয়ে এই পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, এবং শান্তি।
তবে ১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক তার প্রতিষ্ঠার ৩০০ বছর পূর্তি উপলক্ষে নোবেল ফাউন্ডেশনকে একটি বিরাট অঙ্কের অর্থ দান করে। এর উদ্দেশ্য ছিল আলফ্রেড নোবেলের সম্মানে একটি নতুন পুরস্কার প্রদান প্রবর্তন করা। পরের বছরে অর্থনীতিশাস্ত্রে প্রথমবারের মতো নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পদকটি কী দিয়ে তৈরি?’
প্রথম দিকে, অর্থাৎ ১৯০১ সালে যখন নোবেল পুরস্কার চালু করা হয়, তখন পদকটি তৈরি করা হত খাঁটি সোনা দিয়ে। কিন্তু ১৯৮০ সাল থেকে পদক তৈরির ধরণে কিছুটা পরিবর্তন আসে। বর্তমানে নোবেল পদকটি মূলত ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং এর ওপর একটি পাতলা স্তরে ২৪ ক্যারেট খাঁটি সোনার প্রলেপ থাকে। এই পদ্ধতিতে পদকটি দেখতে সম্পূর্ণ সোনার মতো মনে হলেও এটি ভিতরে মূলত সোনার একটি সংকর ধাতু।
নোবেল পদকের ওজন সাধারণত ২০০ গ্রাম হয়, তবে তা পরিবর্তিত হতে পারে। পদকটির ব্যাস প্রায় ৬৬ মিলিমিটার। প্রতিটি পদক শিল্পকর্ম হিসেবে তৈরি করা হয়, যার ফলে এর নির্দিষ্ট ওজন এবং আকার সময়ের সাথে সামান্য বদলানো হয়। নোবেল পদকের ডিজাইন বেশ গুরুত্বপূর্ণ এবং তা বিশেষ দিক নির্দেশনা মেনে তৈরি করা হয়। পদকের একপাশে থাকে নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের ছবি, যেখানে তাকে প্রোফাইল ভিউতে দেখা যায়।
পদকের অন্যপাশে, পুরস্কার অনুযায়ী বিভিন্ন নকশা থাকে। যেমন, শান্তিতে নোবেল পুরস্কারের পদকে দুইজন ব্যক্তি করমর্দনরত অবস্থায় থাকে, যা শান্তির প্রতীক। নোবেল পুরস্কারের গুরুত্ব এবং মর্যাদাকে তুলে ধরার জন্য সোনা দিয়ে পদক তৈরি করা হয়। একটি নোবেল পদকের সোনার মূল্য হয়তো কয়েক হাজার ডলার হতে পারে, তবে এর প্রকৃত মূল্য অনন্ত, কারণ এটি বিশ্বব্যাপী অনন্য অর্জন ও অবদানের স্বীকৃতি।
অন্যান্য পুরস্কারের তুলনায় নোবেল পুরস্কারের মনোনয়ন ও নির্বাচন পদ্ধতি বেশ দীর্ঘ এবং কঠোর। এই কারণেই নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের মর্যাদা পেয়েছে।
নোবেল পুরস্কারের মনোনয়ন গ্রহণের জন্য নির্দিষ্ট মনোনয়নপত্র রয়েছে। সমগ্র বিশ্ব থেকে নির্বাচিত ৩০০০ জনকে এই মনোনয়নপত্র দেয়া হয় যাতে তারা তা পূরণ করে পুরস্কারের আবেদন করতে পারে। নোবেল শান্তি পুরস্কার নির্বাচনের জন্য এমন সব ব্যক্তিদেরকে দায়িত্ব দেয়া হয় যারা এ বিষয়ে বিশেষ কর্তৃত্বের দাবিদার।
যে বছর পুরস্কার প্রদান করা হবে তার ৩১ জানুয়ারি মনোনয়নপত্র প্রদানের শেষ তারিখ। নোবেল কমিটি তাদের মধ্যে সম্ভাব্য ৩০০ জনকে মনোনীত করে। তবে মনোনীতদের নাম প্রকাশ করা হয় না, এমনকি তাদেরকে জানানোও হয় না যে তারা মনোনীত হয়েছেন। মনোনয়নের এসব নথি পুরস্কার প্রদান থেকে ৫০ বছরের জন্য সংরক্ষণ করা হয়।
যদিও আলফ্রেড নোবেল এই পুরস্কারের প্রচলন করেছেন, তথাপি তিনি এর কার্যক্রম দেখে যেতে পারেননি। কারণ তার পরিকল্পনাটি সম্পূর্ণ ছিল না। এছাড়াও অন্যান্য বেশ কিছু কারণে নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠায় কিছুটা দেরি হয়।
চিকিৎসায় নোবেলজয়ী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন কে?
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রভকুন
জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে রাজি সৌদি