কাউন্সিলরের দায়িত্বে চসিকের ১৩ কর্মকর্তা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ কর্মকর্তা কাউন্সিলরের রুটিন দায়িত্ব পালন করবেন। এই কর্মকর্তারা ওয়ার্ডগুলোর জন্ম-মৃত্যু নিবন্ধন, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ প্রদান করবেন।

একইসাথে সংশ্লিষ্ট ওয়ার্ড অফিস সমূহের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা, বেতন-ভাতাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদারকি করবেন।

সোমবার (৭ অক্টোবর) স্থানীয় সরকারের আদেশ মূলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের অনুমোদনক্রমে এই আদেশ জারি করেন সংস্থাটির সচিব আশরাফুল আমিন।

আদেশ বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুলর আমিন ২৪, ২৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকবেন। এছাড়া আইন কর্মকর্তা জসিম উদ্দিন ১৪ ও ১৫ নম্বর, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী ৭ ও ৮ নম্বর, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম ১৬, ১৭ ও ২০ নম্বর, প্রদান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ৪,৫ ও ৬, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন ২৯ ও ৩০, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার ৩১, ৩৪ ও ৩৫, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ৯, ১০, ১১, ১৩, ও ২৬।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরীন ফেরদৌসী ১৮, ১৯, ২২, ৩২ ও ৩৩, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ২১, ২৩, ২৫, ২৮ ও ৩৬, রাজস্ব কর্মকর্তা ছাব্বির হাসান সানি ১, ২ ও ৩, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ৩৯, ৪০ ও ৪১ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ১২ ও ৩৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকবেন। আগামীকাল মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে এই আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বর মাসে সকল কাউন্সিলরদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরও আগে মেয়রকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত