‘ফুটবল তোমাকে মিস করবে’ -ইনিয়েস্তাকে মেসির বিদায়ী বার্তা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১১:৫১ এএম

অবশেষে ২২ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন আন্দ্রেস ইনিয়েস্তা। স্পেনের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। আরব আমিরাতের এমিরেটস ক্লাবেই তার ক্যারিয়ার শেষ হলো্ বিদায় বেলায় তাকে বিশেষ বার্তা দিয়েছেন একসময়ের বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া আবেগঘন বার্তায় আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার মেসি লিখেছেন, ‘আমি যার সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেছি, আমার সবচেয়ে জাদুকরী সতীর্থদের একজন- ফুটবল তোমাকে মিস করবে। এবং আমরাও তোমাকে মিস করব। আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করি। তুমি একজন ফেনোমেনন।’

১২ বছর বয়সে ১৯৯৬ সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন ইনিয়েস্তা। কাতালান ক্লাবটির ‘বি’ দলের হয়ে ৫৪ ম্যাচ খেলার পর ২০০২ সালে অভিষেক হয় মূল দলে। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বার্সেলোনা মূল দলের হয়ে ইনিয়েস্তা খেলেন মোট ৬৭৪ ম্যাচ। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রেসহ ৩২টি শিরোপা জেতেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত