শেখ হাসিনা এখন কোথায় জানে না সরকার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পিএম

ছাত্রজনতার বিক্ষোভের মুখে পদত্যাগের পর ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এখন কোথায় আছেন তা জানেনা অন্তর্বর্তী সরকার। তিনি ভারত ছেড়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই।

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত