নোয়াখালীর কবিরহাটে বৃদ্ধা ফিরোজা বেগম (৭৫) হত্যাকাণ্ডের তিন মাস পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৮ অক্টোবর) কবিরহাটের ধানশালিক ইউনিয়নের কাবলীর মোকাম বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবু ছালেমের ছেলে আনোয়ার হোসেন সুমন (৩৫) ও একই ইউনিয়নের মৃত আমিনুল হকের ছেলে সালাউদ্দিন বেলাল (৩৬) ।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানার র্যাব।
গত ২৯ জুন শনিবার ভোরে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পঞ্চায়ের বাড়ির পুকুর পাড় থেকে ফিরোজা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজা বেগম স্বামীর ঘরে একা থাকতেন। প্রতিদিনের ন্যায় ফিরোজা বেগম নিজ শয়ন কক্ষে একা ঘুমিয়ে পড়েন। সকালে তার বড় ছেলে রফিক উল্যাহ ঘুম থেকে উঠলে মায়ের ঘরের দুটি দরজা খোলা দেখেন। এসময় বসত ঘরের সিঁধ কাটা অবস্থা দেখা যায়। পরবর্তীতে বসত ঘর সংলগ্ন পুকুর পাড়ে ভিকটিমের পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা। ভিকটিম ওই ওয়ার্ডের পঞ্চায়ের বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী।
সাবেক ডিবি প্রধান হারুন কি এখন যুক্তরাষ্ট্রে?
মুন্সীগঞ্জে ২০ ঘণ্টায় ৩ মরদেহ উদ্ধার
গুলি করে হত্যার ২৬ ঘণ্টা পর কামালের মরদেহ ফেরত দিল বিএসএফ