ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সাবেক ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ এখন নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অবস্থান করছেন। সম্প্রতি নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একটি সূত্রে জানা যায়, সেপ্টেম্বরেন শেষের দিকে বাংলাদেশ ছাড়েন হারুন অর রশীদ। আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সাবেক ডিবি প্রধানের স্ত্রী ও সন্তানরা। তাই আগেই যুক্তরাষ্ট্রের ভিসা ছিল হারুন অর রশীদের। সেই ভিসায় নিউইয়র্কের লং আইল্যান্ডে এসে বসবাস শুরু করেছেন তিনি। নিউ ইয়র্কের লংআইল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তা পাচ্ছেন সাবেক ডিবি প্রধান।
সূত্রটি আরও জানায়, ২০০৬ সালে ডিভি লটারি পাওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান হারুনে স্ত্রী। তারপর থেকেই হারুনের পরিবার সেখানে বসবাস করছেন। আর সাবেক ডিবি প্রধান নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন সেখানে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। পদত্যাগের পর ডিবি হারুন গা ঢাকা দেন। এসময় একটি গুঞ্জন ছিল দেশত্যাগ করতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন হারুন। কিন্তু আটক হওয়ার বিষয়টি উড়িয়ে দেন তিনি। হারুন জানান ‘এয়ারপোর্টে যাইনি, আটকও হইনি।’
হারুনের দালানের খনি
যুক্তরাষ্ট্রে আটকে গেছে হারুনের স্ত্রীর ১৫শ কোটি টাকা
এক উত্তরাতেই হারুনের যত সম্পদ