বিমান উড্ডয়নের কিছু সময় পরেই আচমকা মৃত্যু হলো পাইলটের। যার ফলে জরুরি অবতরণ করে বিমানটি। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী একটি বিমানে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৫০ বিমানটি মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রবন্দর শহর সিয়াটেল থেকে উড্ডয়ন করে এবং তুরস্কের ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরই পাইলট ইলচেহিন পেহলিভান অসুস্থ হয়ে পড়েন। তিনি অজ্ঞান হয়ে যান এবং তার জরুরি চিকিৎসা করা হয়। কিন্তু, তারপরেও অবস্থার উন্নতি না হওয়ায় বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন সহকারী পাইলট। তখন নিউইয়র্কে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে বিমানটি অবতরণের আগেই পাইলট মারা যান।
জানা গেছে, ৫৯ বছর বয়সি পাইলট ২০০৭ সাল থেকে টার্কিশ এয়ারলাইন্সে কাজ করেছিলেন। গত মার্চ মাসে বেসামরিক বিমান চলাচলের জেনারেল ডিরেক্টরেট অনুমোদিত অ্যাভিয়েশন মেডিকেল সেন্টারে একটি রুটিন মেডিকেল পরীক্ষা করেছেন। তাতে তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন। রিপোর্টে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা ধরা পড়েনি।
এয়ারলাইনের মুখপাত্র ইয়াহিয়া উসতুন মুখপাত্র জানান, আমাদের ফ্লাইট নিউইয়র্কে জরুরি অবতরণ করে। যাত্রীদের অন্য বিমানে করে পৌঁছে দেওয়া হয়।
এর আগে ২০২২ সালে মাঝ আকাশে মৃত্যু হয়েছিল দুই বিমান পাইলটের। মার্কিন যুক্তরাষ্ট্রে, এনভয় এয়ারের করা একজন পাইলট ওহাইওগামী বিমানে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরে মারা যান।এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সিটিলিঙ্ক ইন্দোনেশিয়ার জন্য কর্মরত একজন পাইলটও একইভাবে মাঝ আকাশে মারা গিয়েছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রতন টাটার, শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও