ইনজুরিতে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পিএম

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই আরেকটি দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। বাম হাতের কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না টেম্বা বাভুমা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর থেকে মিরপুরে।

বাভুমার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ব্রেভিস। এর আগে সিরিজ থেকে ছিটকে যাওয়া নান্দ্রে বার্গারের জায়গায় দলে ঢুকেছেন লুঙ্গি এনগিডি। বিবৃতিতে এই খবর জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

প্রথম টেস্টে ছিটকে গেলেও দলের সঙ্গে আগামী বুধবার ঢাকা আসবেন বাভুমা। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালে কনুইয়ের ওপরের দিকে চোট পান বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত