মাঠে থেকে বিদায়ের 'সৌভাগ্য' মাহমুদউল্লাহর

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম

টেস্টকে বিদায় জানিয়েছেন জিম্বাবুয়ের মাটিতে। এবার টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন বাংলাদেশের নাম্বার থার্টি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার। দেশের ইতিহাসের অন্যতম বড় এই তারকাকে বিদায় দিতে রাজীব গান্ধী স্টেডিয়ামে ছিল বিশেষ আয়োজন। 

ভারতের সঙ্গে শেষ ম্যাচ শুরুর আগেই দলের পক্ষ থেকে স্মারক তুলে দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছিলেন মাহমুদউল্লাহর বহুদিনের সঙ্গী তামিম ইকবালও। 

বিদায়ী সংবর্ধনায় ছিলেন তামিম ইকবালও

আগেই ভারতের কাছে সিরিজ খুইয়ে ফেলা বাংলাদেশের জন্য এই ম্যাচের বিশেষ গুরুত্বটাও ওই মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণেই। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে এই সিরিজই তার জন্য শেষ। 

নাইরোবিতে যে অধ্যায়ের শুরু করেছিলেন তিনি। তার শেষটা আজ হচ্ছে হায়দরাবাদের মাঠে। এদিন অবশ্য সবার আগেই মাঠে নেমেছেন তিনি। ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেছেন ২ হাজার ৪৩৬ রান। বল হাতে পেয়েছেন ৪০ উইকেট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত