হায়দরাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ২৯৭ রান করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১৬৪ রানে।
১৩৩ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে চেনা সেই বহুল চর্চিত বাক্যগুলোই বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 'আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারিনি। আমি জানি চাপের মুখে ব্যর্থতা কিভাবে সামাল দিতে হয় কারণ আমিও অনেকবার ব্যর্থ হয়েছি। আমাদের ঘরের মাঠের উইকেটগুলো বদলাতে হবে আর খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে খেলতে হবে।'
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন ৪২ বলে অপরাজিত ৬৩ রান করা তাওহীদ হৃদয়। তিনি বললেন তিক্ত সত্যটা। 'আমার মনে হয় আমাদের বেশিরভাগ ক্রিকেটার উইকেট রিড করতে পারে না।'
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
২ দিয়ে শুরু করা মাহমুদউল্লাহ ৮-এ শেষ করলেন