পিএসজিতে নিজের শেষ কয়েক বছরে কিলিয়ান এমবাপ্পেই যেন ছিলেন সর্বেসর্বা। তার ইচ্ছা-অনিচ্ছাকে ব্যাপক গুরুত্ব দিত ফরাসি ক্লাবটি। এ কারণে সতীর্থদের সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল না এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে এসব সংস্কৃতি নেই বলে এমবাপ্পেকে সতর্ক করলেন ফ্যাবিও ক্যাপেলো।
গত জুনে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন এমবাপ্পে। ১৬ জুলাই অভিষেকের পর এখন পর্যন্ত দলটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ৭ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন একটি। শুরু হিসেবে মোটেও মন্দ নয়। তবে ফ্যাবিও ক্যাপেলো মনে করেন, রিয়ালে থাকতে হলে এমবাপ্পেকে প্রচুর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। এখানে থাকার আর অন্য কোনো উপায় নেই।
স্পেনের শীর্ষ ক্লাবটিতে এমনিতেই সবসময় তারকার ছড়াছড়ি থাকে। মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি টেনে এমবাপ্পের উদ্দেশে কাপেলো বলেছেন, ‘যখন রিয়াল মাদ্রিদে কোনো বড় তারকা আসে, তাকে বুঝতে হয় যে এখানে অন্য যেকোনো খেলোয়াড়ের মতোই পরিশ্রম করতে হবে। কারণ, এই ক্লাবে তারকা শুধু একজন নয়, অনেক তারকা।’
রিয়ালে দুই মেয়াদে কোচ হিসেবে কাজ করেছিলেন ক্যাপেলো। দুই মৌসুম কোচিং করিয়ে দুটি লা লিগা জিতিয়েছেন। তাই তিনি খুব ভালোভাবেই রিয়ালের আভ্যন্তরীন বিষয়গুলো জানেন। ঠিক এই সময়েই রিয়ালে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো, ফেদে ভালভের্দে, লুকা মদরিচ, থিবো কোর্তোয়ার মতো তারকারা। তাই এমবাপ্পেকে সতর্ক হতেই হবে।
বাবর আজম কি বাদ পড়তে যাচ্ছেন?
ভারতীয় দলে নিঃস্বার্থ ক্রিকেটার চান সূর্যকুমার
হঠাৎ মিরপুরে ক্রীড়া উপদেষ্টা আসিফ