বাবর আজম কি বাদ পড়তে যাচ্ছেন?

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১২:৪৫ পিএম

দীর্ঘদিন ধরে ফর্মে নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। কোনো ফরম্যাটেই তার ব্যাটে রান নেই। তার ওপর ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পর বাবরকে নিয়ে হতাশ কোচ এবং নির্বাচকেরা। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়তে যাচ্ছে ন বাবর।

আগামী মঙ্গলবার থেকে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শান মাসুদেরা ৫৫৬ রান করার পরও ইনিংসের ব্যবধানে হেরেছেন। গত শুক্রবার হারের কয়েক ঘণ্টার মধ্যে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করেন পাকিস্তানের জাতীয় নির্বাচকেরা। এরপর হতকাল শনিবারও তারা এ নিয়ে আলোচনা করেছেন। সেই সভায় উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, কোচ জেসন গিলেস্পি এবং আধিনায়ক শান মাসুদ। পিসিবি সূত্রে খবর, পাকিস্তানের টেস্ট কোচ গিলেস্পি বাবরকে নিয়ে হতাশা গোপন করেননি। বাবরের ধারাবাহিক ব্যর্থতায় আগে থেকেই হতাশ ছিলেন কর্তারা। সব মিলিয়ে বাবরকে নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। তাই দ্বিতীয় টেস্টের দল থেকে তাকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে।

প্রথম টেস্টের পর অধিনায়ক শান মাসুদ অবশ্য বাবরের পাশে দাঁড়িয়েছিলেন। তাকে ‘পাকিস্তানের সেরা ব্যাটার’ হিসাবে অভিহিত করেছিলেন। বাবরকে ফর্মে ফেরার জন্য সময় এবং সুযোগ দিতে বলেছিলেন। কিন্তু কোচ গিলেস্পি মনে করছেন, বাবর যথেষ্ট সুযোগ পেয়েছেন। বিশেষ কারও জন্য দল বার বার ক্ষতিগ্রস্থ হোক তিনি চান না।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরের পর বাবর টেস্টে অর্ধশতরানও করতে পারেননি। ২০১৯ সালের পর কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি বাবর। তাকে কায়েদ-ই-আজ়ম ট্রফি খেলার নির্দেশ দেওয়া হবে। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত