আসন্ন বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের অংশগ্রহণ নিয়ে দেখা দিল নাটকীয়তা। ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে নেওয়ার ঘোষণা দিয়েছিল।
তবে হেলস নিজেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন, কারণ বর্তমানে তার বিয়েসংক্রান্ত ব্যস্ততায় আছেন।
ঢাকা ক্যাপিটালসের এক বিবৃতিতে জানানো হয়, 'অ্যালেক্স হেলস বিয়ের সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখার অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তকে সম্মান জানাই এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা জানাই।'
আগামীকাল সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সবকিছু ঠিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে বিপিএল আসর শুরু হওয়ার কথা।
মেসির মতো সাধারণ বিনয়ী হতে চান 'মেসিনহো'
নিষিদ্ধ সোহাগের সঙ্গে ছবি তোলার ব্যাখ্যা দিলেন তাবিথ আউয়াল