১ বছর পর ওয়ানডে দলে ফিরলেন কামিন্স

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫১ এএম

ভারতকে তাদের মাঠেই স্তব্ধ করে বিশ্বকাপ জয়ের প্রায় এক বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন প্যাট কামিন্স। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এই পেসার।

পিতৃত্বকালীন ছুটির নেয়ায় এই সিরিজে খেলবেন না ওপেনার ট্রাভিস হেড। অলরাউন্ডার মিচেল মার্শও নেই একই কারণে।

২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের পর চোট-বিশ্রাম মিলিয়ে আর ওয়ানডে খেলেননি কামিন্স। ধারণা করা হচ্ছে, বোর্ডার-গাভাস্কার ট্রফির আগে শেফিল্ড শিল্ড আর ওয়ানডে সিরিজ খেলেই ভারতের বিপক্ষে টেস্টের প্রস্তুতি নেবেন কামিন্স।

ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ক্যামেরন গ্রিন। পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার বদলে ওয়ানডে দলে ফিরেছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু ৪ নভেম্বর মেলবোর্নে। পরের ম্যাচ ৮ নভেম্বর অ্যাডিলেইডে, শেষটি ১০ নভেম্বর পার্থে।

অস্ট্রেলিয়া দল :

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত