বিপিএল ড্রাফটের প্রথম দুই সেটে কোনো দলই নেয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তবে তৃতীয় সেটের প্রথম রাউন্ডে এসেই দল পেলেন রিশাদ।
এই রিস্ট স্পিনারকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ৬০ লাখ টাকায় এই ক্যাটাগরি থেকে তাকে দলে ভিড়িয়েছে তামিম ইকবালের দল।
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তিতে: তাওহিদ হৃদয়, দাবিদ মালান (ইংল্যান্ড), ডেভিড মিলার (ইংল্যান্ড), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান)।
ধরে রাখা: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশাংকা (শ্রীলঙ্কা), ইবাদত হোসেন, নাঈম হাসান।
