চিটাগং কিংস সাকিবের কততম ফ্র্যাঞ্চাইজি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পিএম

সাকিব আল হাসান বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি নানা লিগ খেলে বেড়ান। এবার বিপিএল আসরে সাকিব খেলবেন চিটাগাং কিংসে। সরাসরি চুক্তিতেই চিটাগংয়ে গেছেন সাকিব।

চিটাগং-এ প্রথমবাপের তো খেলতে যাচ্ছেন সাকিব। এর আগে বিপিএলে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, জেমকন খুলনা, ঢাকা গ্লাডিয়েটর্স এ খেলেছেন তিনি।

ফ্যাঞ্চাইজি লিগে সাকিবের ১৯তম দল চিটাগং। এছাড়া আইপিএলে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদে। বিগ ব্যাশে সাকিব খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সে।

সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তেলাওয়াসে খেলেছেন। পাকিস্তানের পিএসএল এও সাকিব খেলেছেন দুটি দলে। পেশোয়ার জালমি ও করাচি কিংসে। এছাড়া বাংলা টাইগার্স এবং একই ফ্র্যাঞ্জাইজির আর কয়েকটি দলে খেলেছেন সাকিব।

দেখে নেওয়া যাক কেমন হলো সাকিবের নতুন দল চিটাগং কিংস

সরাসরি চুক্তিতে:  সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)।  
ড্রাফট থেকে:  শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন,  খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও'কর্নেল  (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত