কে এই ফিল সিমন্স

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম

চন্ডিকা হাথুরুসিংহেকে কারণ দর্শানো নোটিশ ও বহিষ্কার করার কারণে বাংলাদেশের নতুন কোচ হতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। বিসিবি সভাপতির ভাষ্যমতে আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অনেকগুলো জাতীয় ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দলকে কোচিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন ৬২ বছরের সিমন্স।

চলুন দেখে নেওয়া যাক সিমন্সের কোচিং ক্যারিয়ারের এক ঝলক-

কোচ, ত্রিনবাগো নাইট রাইডার্স (২০২৩-বর্তমান)

হেড কোচ, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল (অক্টোবর ২০১৯- সেপ্টেম্বর ২০১৩)

হেড কোচ, বার্বাডোজ ট্রাইডেন্টস (২০১৯)

হেড কোচ, আফগানিস্তান জাতীয় দল (জানুয়ারি ২০১৮- জুলাই ২০১৯)

হেড কোচ, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল (এপ্রিল ২০১৫- আগস্ট ২০১৬)

হেড কোচ, আয়ারল্যান্ড জাতীয় দল (মার্চ ২০০৭- মার্চ ২০১৫)

হেড কোচ, জিম্বাবুয়ে জাতীয় দল (২০০৪-২০০৬)

হেড কোচ, জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমি (২০০৩-২০০৪)

হেড কোচ, ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেট বোর্ড (২০০১-২০০২)

তার অধীনে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপে তিনি পাপুয়া নিউগিনির বিশেষজ্ঞ কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বিভিন্ন দলকে কোচিং করিয়েছেন সিমন্স। গত পিএসএলে তিনি করাচি কিংসের হেড কোচ ছিলেন। মেজর লিগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হেড কোচ তিনি।

খেলোয়াড়ি জীবনে ব্যাটিং অলরাউন্ডার ছিলেন তিনি। খেলেছেন ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রয়েছে ১১ হাজারের বেশি রান। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের দৃষ্টিতে ফিল সিমন্সকে ভালো লাগার কারণ- দলকে নিয়ে কঠোর পরিশ্রম করার মানসিকতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত