হ্যাটট্রিকে রোনালদোকে ছুঁলেন মেসি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি করেছেন হ্যাটট্রিক, করিয়েছেন আরও দুই গোল। জাতীয় দলের জার্সিতে যা তার দশম হ্যাটট্রিক।

মেসির সবচেয়ে বড় রেকর্ড এসেছে তার হ্যাটট্রিকের মাধ্যমে। ক্যারিয়ারের ৫৮তম হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। ক্রিশ্চিয়ানো রোনালদোর অবশ্য হ্যাটট্রিক সংখ্যা ৬০।

তবে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড এখন মেসির। অবশ্য এতে ভাগীদার আছেন একজন। অবধারিতভাবেই সেই নামটাও ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ডের দুই বরপুত্র এখন ভাগাভাগি করছেন জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড।

সবচেয়ে বেশি গোলে অবদান রাখার মতোই অন্য এক রেকর্ডে অবশ্য মেসি এককভাবে শীর্ষে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি হ্যাটট্রিকের গৌরবও এখন ৩৭ বছর বয়সী এই কিংবদন্তির।

২০১৬ সালে ইকুয়েডর, ২০২১ সালে বলিভিয়া এবং ২০২৪ সালে এসে সেই একই প্রতিপক্ষের বিপক্ষে আবার হ্যাটট্রিক করে এই রেকর্ড নিজের করে নিলেন মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত