রাজধানীর পাইকারি বাজারগুলোতে সরকার নির্ধারিত দাম এখনো কার্যকর হয়নি। তবে নানা উদ্যোগে ডিমের দাম ডজনপ্রতি ২০ টাকা করে কমেছে। পাশাপাশি সরবরাহ স্বাভাবিক হওয়ায় প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা করে। যা একদিন আগেও বিক্রি হয়েছিলো ১৮০ টাকায়।
পাইকারি বিক্রেতারা জানান, গতকাল দিবাগত রাতে খামারিদের কাছ থেকে তারা প্রতিটি ডিম ১২ টাকা করে কিনেছেন এবং তা বিক্রি করেছেন ১২ টাকা ২০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সা দরে। এতে বুধবার খুচরা পর্যায়ে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা বা তার চেয়ে সামান্য বেশি দরে।
প্রতি ডজন ডিমের দাম পড়ছে ১৫৬ থেকে ১৬০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজ ডিমের দাম ডজনপ্রতি ২০ টাকার মতো কমেছে।
শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা নিহত
ফ্যাসিস্ট সরকার বিভিন্ন দিবস চাপিয়ে দিয়েছিল: তথ্য উপদেষ্টা