ঘরের মধ্যে মিলল ১৪ বিষধর সাপ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পিএম

সাতক্ষীরার শ্যামনগরের হাওয়ালভাঙ্গীতে বসত বাড়ির ঘরের ভেতরের গর্ত থেকে ১৪টি বিষধর গোখরা সাপ উদ্ধার করেছে বাড়ির মালিক।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাওয়ালভাঙ্গী গ্রামে মৃত হাকিম গাজীর ছেলে হাবিবুর রহমানের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। এ সময় বাড়ির সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

বাড়ির মালিক ইয়াছিন জানান, ঘরের গর্তে ১টি ছোট সাপ দেখা যায়। পরবর্তীতে গর্ত খুড়ে ১৩টি গোখরা সাপের বাচ্চাসহ মা সাপটিকে উদ্ধার করা হয়। তবে সমস্ত সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়। এর মধ্যে আবার ১টি সাপের দুটি মাথা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত