খুলনা জেলার পাইকগাছা উপজেলায় মসজিদের দানের ছাগল বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফজর আলী গাজী (৫৫) নামে এক মুসল্লী নিহত হয়েছে। এ ছাড়া শাহিন নামে এক ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে।
নিহত ফজর আলী গাজী শ্যামনগর গ্রামের মৃত. মোসলেম গাজীর ছেলে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর কপিলমুনি ইউনিয়নের শ্যামনগরের পূর্বপাড়া জামে মসজিদে দান করা ছাগল বেচা-কেনা নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষ রূপ নেয়। সংঘর্ষে ফজর আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে গ্রামবাসীররা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
এ প্রসঙ্গে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ব্যক্তির সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলারও প্রস্তুতি চলছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চ্যালেঞ্জ শেষ হয়নি, ফ্যাসিস্টের দোসররা বিভ্রান্ত করবে: সারজিস আলম
পুলিশের ৩ কর্মকর্তা গ্রেপ্তার