শ্রেণি কক্ষ সংকটের কারণে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বিদ্যালয়ের পাঠদান কক্ষ রয়েছে মাত্র ২টি।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, তালিকাটি বিরামপুর উপজেলা শিক্ষা দপ্তর থেকে পাওয়ার পর বাস্তবায়নের সুপারিশ করে প্রধান দপ্তরে পাঠিয়েছেন। তিনি আশা করেছেন, দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণের দরপত্র প্রকাশ হবে। নতুন ভবন নির্মাণ হলে শিশুদের কষ্ট লাঘব হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, পুরাতন ভবনে অসুবিধা দূর করতে অধিক কক্ষযুক্ত নতুন ভবনের প্রয়োজন। তিনি যোগদানের পরেই সমস্যাটি জানতে পেরে নতুন ভবন নির্মাণে বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামসহ আরও কয়েক প্রতিষ্ঠানের চাহিদা পত্র পাঠানো হয়েছে ।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, শিক্ষার্থী রয়েছে ১২১ জন। সেই তুলনায় শ্রেণি কক্ষ অনেক কম। এ জন্য বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হয়। নতুন ভবন পেলে সংকট দূর হবে।
বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান বলেন, খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া কষ্টের, অপরদিকে প্রাকৃতিক পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ হারায়। সর্বোপরি বিদ্যালয়ের প্রতিরক্ষা দেয়াল না থাকায় বিদ্যালয়ের ভেতর দিয়ে অবাধে মোটরসাইকেল ও ট্রাক্টর চলাচল করায় ও উচ্চ শব্দে হর্ণ বাজানোর কারণে সঠিকভাবে শিক্ষার্থীদের পড়ানোয় বিঘ্নতা ঘটে। তারপরেও শিক্ষার্থীদের চাহিদার কারণে খোলা আকাশের নিচে পাঠদান করাতে হচ্ছে।
কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকরা কষ্টের সাথে বলেন, উপজেলার অনেক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী কম থাকার সত্বেও সেই সব বিদ্যালয়ে বাউন্ডারি দেয়ালসহ নতুন ভবন হয়েছে। অথচ এই বিদ্যালয়ের সুনাম থাকায় ও শ্রেণিকক্ষ কম থাকায় আমাদের সন্তানদের খোলা আকাশের নীচে পড়াশোনা করতে হচ্ছে। তারা তাদের শিশুদের কল্যাণ ও বিকাশে সংশ্লিষ্ট দপ্তরের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।
উক্ত ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা ও ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনার্ধন বলেন, শ্রেণি কক্ষের সংকট চিরতরে দূর করতে পারবে নতুন ভবন।
ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের সঙ্গে কাজ করবে ৩০০ শিক্ষার্থী: স্বরাষ্ট্র উপদেষ্টা
ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে শিক্ষার্থীরা, পাবেন সম্মানী
অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৫ কোটি ৩০ লাখ ডলার
শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে মৌখিক পদত্যাগ করেছিলেন: আসিফ মাহমুদ