কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি হত্যার দায় স্বীকার করে আলোচনায় এসেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার প্রকাশ্যে এল নতুন তথ্য। জেলে থেকেই যাতে লরেন্স আরামে জীবন যাপন করতে পারেন তাই বিশেষ ব্যবস্থা করেছে বিষ্ণোই পরিবার। বছরে তার জন্য ৩৫-৪০ লাখ টাকা খরচ করা হয় বলে দাবি করেছেন গ্যাংস্টারের ৫০ বছর বয়সী এক আত্মীয়।
রমেশ বিষ্ণোই নামে লরেন্স বিষ্ণোইয়ের ওই আত্মীয় ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, গ্যাংস্টার জেলে থাকায় তার দেখাশোনা করতে বছরে ৩৫-৪০ লাখ টাকা খরচ করে তার পরিবার।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাশ করা ৩১ বছরের লরেন্স একজন দাগী আসামি। তিনি ২০১৫ সাল থেকে কারাগারে রয়েছেন এবং একাধিক মামলায় রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) এবং জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তার বিরুদ্ধে তদন্ত করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের আগস্টে একটি আদেশ জারি করেছিল, যাতে উদ্দেশ্য যাই হোক না কেন গ্যাংস্টারের মুক্তি আটকাতে হবে। আগস্টে এই আদেশের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।
এর ফলে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন ভারতের এই কুখ্যাত গ্যাংস্টার। লরেন্স পরিবার বরাবরই আর্থিকভাবে সচ্ছল। তার বাবা হরিয়ানা পুলিশের কনস্টেবল ছিলেন। শুধু তাই নয় পাঞ্জাবের গ্রামে তার ১১০ একর জমি রয়েছে। লরেন্সের তুতো ভাই জানিয়েছেন, ছোট থেকেই বিলাসবহুল জীবনযাপন করে এসেছেন তিনি। জন্ম থেকে দামি জামা-কাপড় পরেছে সে।
গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলিতে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী নিহত হন।
সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
সেনাবাহিনীর জেনারেলকে প্রেসিডেন্ট নির্বাচিত করল পার্লামেন্ট