ঘূর্ণিঝড় ‘দানা’

ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ

  • ঘূর্ণিঝড়ের কারণে ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ
  • বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘দানা’ ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পিএম

ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। সংস্থাটি জানায়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

এ কারণে ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া/আয়শাবাগ, ঢাকা-রাংগাবালী, ঢাকা-চরমোন্তাজ, ঢাকা-খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান বন্ধ রাখা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘দানা’ ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যদিও এই ঝড়ের বাংলাদেশে আসার কোন সম্ভাবনা নেই, তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি আজ রাত থেকে শুরু করে আগামীকাল ভোরের মধ্যে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত