ঘূর্ণিঝড় 'আকভান' নাম যেভাবে এল

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

অর্ণব ও মুরাসুর পর সৃষ্ট বঙ্গোপসাগরের তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’। কয়েক আগে নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা অনুকূল আবহাওয়ায় ক্রমে শক্তি বাড়ায়। প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়। এরপর মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আর এর নাম দেওয়া হয় ‘আকভান’।

উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য নির্ধারিত তালিকা থেকে নামটি নেওয়া হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের নামকরণের পেছনে রয়েছে নির্দিষ্ট আন্তর্জাতিক প্রক্রিয়া।

উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ২০০৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। এ অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) অধীন সদস্য দেশগুলো নাম প্রস্তাব করে।

২০২০ সালে এ অঞ্চলের ১৩টি দেশ নতুন করে ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরি করে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

প্রতিটি দেশ তালিকায় নির্দিষ্টসংখ্যক নাম প্রস্তাব করে। পরে নির্ধারিত ক্রমানুসারে সেসব নাম ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফলে কোনো ঘূর্ণিঝড়ের নাম ইচ্ছামতো দেওয়া হয় না; আগে থেকে নির্ধারিত তালিকা অনুসরণ করে নামকরণ করা হয়।

ইরানের প্রস্তাবিত ‘আকভান’ নামটিও সে তালিকার অংশ। এটি একটি পারসি শব্দ। যার সঙ্গে যোগ রয়েছে ফেরদৌসির মহাকাব্য শাহনামা বা শাহনামের। আকভান কথাটা এসেছে আকভান দিভ বা আকভান-ই দিভ থেকে। পৌরাণিক গাথায় আকভান-ই দিভ কে রাক্ষস বা ক্ষতিকারক প্রতিপক্ষ হিসাবে উল্লেখ করা হয়েছে যার উৎস দুষ্ট মন বা দুষ্ট চিন্তা থেকে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত