কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছেন তাঁর দল লিবারেল পার্টি অব কানাডার এমপিরা। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, আবাসন সংকট, অভিবাসন সমস্যার কারনে দেশটিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে।
গ্রীষ্মকালে অনুষ্ঠিত উপ-নির্বাচনের লিবারেল পার্টির পরাজয়ের ফলে ২০২৫ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও বিপর্যের আশঙ্কা করছেন আইনপ্রনেতারা।
লিবারেল পার্টির ২৪ এমপি ট্রুডোর পদত্যাগ দাবি করে চিঠি লেখেন। সেখানে তাঁরা আল্টিমেটাম দেন, আগামী ২৮ অক্টোবরের মধ্যে ট্রুডোকে পদত্যাগ করতে হবে।
স্থানীয় সময় বুধবার (২৪ অক্টোবর) কানাডার পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রুডোর দলের এমপিরা। সেখানে তাঁরা ট্রুডোর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। এই বৈঠকে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একটি রূপরেখা দেওয়া হয়।
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন ট্রুডো। সামনে তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মারা গেছেন পর্দার ‘টারজান’