মেয়ে টুইঙ্কেলের সঙ্গে ছবি তুলতে নারাজ ডিম্পল! 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম

নিজের মেয়ের সঙ্গে ছবি তুলতে একেবারেই নারাজ ডিম্পল কাপাডিয়া। যেই না ডিম্পলের কাছে টুইঙ্কেলের সঙ্গে ছবি তোলার আবদার করল পাপারাজ্জিরা, ঠিক তখনই জোর ধমক। রীতিমতো আঙুল উঁচিয়েই সোজা না ছবি শিকারিদের। তা হঠাৎ এমন কেন করলেন ডিম্পল?

সম্প্রতি মামি ফিল্ম ফেস্টিভালে উপস্থিত হয়েছিলেন ডিম্পল। গিয়েছিলেন ডিম্পলের জামাই অক্ষয় কুমার ও মেয়ে টুইঙ্কেল খান্নাও। সেখানেই পাপারাজ্জিরা ডিম্পলকে দেখে টুইঙ্কেলের সঙ্গে ছবি তুলতে বলেন। পাপারাজ্জিদের মুখে এমন আবদার শুনে প্রথমে একটু বিরক্তই হন তিনি।

পরে স্পষ্টই বলেন, আমার একার ছবি ক্লিক কর, আমি জুনিয়রদের সঙ্গে ছবি তুলি না! ডিম্পলের এমন কথায়, অনেকেই অবাক হয়েছেন। নিন্দুকরা বলছেন, তাহলে কি মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক তিক্ত হয়েছে! এসব গুঞ্জনের মাঝেই আলাদা করে অক্ষয় ও টুইঙ্কেলের ছবি তুলেছেন। এমনকী, পাপারাজ্জিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও সেরেছেন দুজনে। অন্যদিকে, ডিম্পল কিন্তু অক্ষয় ও টুইঙ্কেলের সঙ্গে দূরত্বই রেখেছিলেন।

আজ থেকে পাঁচ দশক আগের কথা। ১৯৭৩ সালে মুক্তি পায় ‘ববি’। মিউজিক্যাল-রোম্যান্টিক সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। রাজ কাপুর পরিচালিত ওই ছবির মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হয় ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়ার। দুজনেই রাতারাতি আসমুদ্র হিমাচলের ‘সেনসেশন’ হয়ে ওঠেন। এদেশের তরুণদের ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে ওঠেন ডিম্পল। কিন্তু ববি ব্রিগেঞ্জা হয়ে ওঠার আগের সময়টা খুব ভালো কাটেনি অভিনেত্রীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত