ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০২৯

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২২৫ জন।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৯৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ২৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে একজন বরিশাল বিভাগের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত