পরিত্যক্ত অবস্থায়  ৩৫২ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ২৮৯ রাউন্ড ২২ বোরের পিস্তলের গুলি ও ৬৩ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফতুল্লার ভোলাইল খেলার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।

 ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ধারণা, ৫ আগস্ট শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব থেকে লুট হওয়া গুলি এ গুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত