ইরানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্দেহভাজন সুন্নি মিলিশিয়াদের হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
শনিবার ভোরে ইরানজুড়ে ইসরায়েলের বড় ধরনের হামলা চালানোর পর এ ঘটনা ঘটল।
কর্তৃপক্ষ এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারেনি। এছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
রয়টার্স জানায়, সিস্তান বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত আছে। সেখানে ‘সুন্নি মিলিশিয়াদের’ পাশাপাশি মাদক পাচারকারীদেরও তৎপরতা আছে।
এই দুই দেশের সীমান্তের কাছাকাছি ‘সুন্নি মিলিশিয়াদের’ চোরাগোপ্তা হামলায় ওই রক্ষীরা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩