রাজধানীর ওয়ারীতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল থেকে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নরেন্দ্র চন্দ্র সরকার (৬৯)।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ওয়ারী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রোববার তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
লাশের সুরতহাল প্রতিবেদনে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম উল্লেখ করেন, নরেন্দ্র চন্দ্র সরকারের বাবার নাম মৃত হরি নারায়ণ সরকার। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কামরখুরা নজরুল সরণিতে থাকতেন তিনি। পেশায় একজন ব্যবসায়ী তিনি।
গত ১৩ অক্টোবর ওয়ারী ৩১ নম্বর র্যাংকিং স্ট্রিটের চাচাতো ভাই সুমন্ত সরকারের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি। সেখানে ২৪ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৫ তারিখ শুক্রবার মারা যান তিনি।
এসআই রেজাউল করিম আরও উল্লেখ করেন, মৃত নরেন্দ্র চন্দ্রের মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তার ১৪ জন