পরশুরাম

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে কিশোর নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:২২ পিএম

ফেনীর পরশুরামে গাছের সাথে ধাক্কা লেগে আবদুর রহমান (১৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামে রবিবার (২৭ অক্টোবর) দুপরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা একরামুল হক জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল যোগে ফুলগাজী থেকে নিজ বাড়িতে আসছিল আবদুর রহমান। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মালিপাথর সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে কিশোর গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে কুমিল্লায় মারা যান আবদুর রহমান। নিহত কিশোর উত্তর মালি পাথর গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি ফুলগাজীতে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। 

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত