নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন- এমন খবর আসতেই নতুন অধিনায়ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও শান্তকে শেষ পর্যন্ত বিসিবি ছাড়বে কিনা- তা অনিশ্চিত। তবুও অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে তাইজুল ইসলামও জানালেন, তিনি তৈরি আছেন।
চট্টগ্রাম টেস্টের আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল ইসলাম। যদিও ম্যাচের আগে সাধারণত কোচ কিংবা অধিনায়ক সংবাদ সম্মেলন করেন। কিন্তু আজ হলো ব্যতিক্রম। অবশ্য ঢাকা টেস্টে পরাজয়ের পরও অধিনায়ক শান্ত সংবাদ সম্মেলন করেননি। শান্তর নেতৃত্ব ছাড়ার গুঞ্জনে তাইজুলকে আজ একাধিক প্রশ্নের জবাব দিতে হলো।
দেশের অভিজ্ঞ এই স্পিনার জানালেন, শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তার ভাষায়, ‘আসলে এ বিষয়ে আমি কিছু শুনি নাই। এটা আমার পার্টও নাই। এই বিষয়ে আমি সঠিকটা জানি না।’ তাইজুলকে প্রশ্ন করা হয়- শান্তর জায়গায় লাল বলে জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত কিনা? জবাবে তাইজুল বলেন, ‘১০ বছর ধরে খেলছি, পুরোটাই তৈরি।’
এবার পাকিস্তানের সাদা বলেরও কোচ গিলেস্পি
বাফুফে সভাপতি হয়েই ফারুক আহমেদকে বার্তা তাবিথ আওয়ালের