ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার মায়ামির বাল হারবারে ২৬ মিলিয়ন ডলারে জলাশয়ের ধারে একটি জমি কিনেছেন, যা ইন্টার মিয়ামিতে তার যোগদানের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।
"ওয়াল স্ট্রিট জার্নাল" এর তথ্য অনুযায়ী, নেইমারের এই সম্পত্তি কেনার খবরটি ইন্টার মিয়ামিতে তার যোগদানের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। নেইমার এই জমিতে একটি ১৩,০০০ বর্গফুটের বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছেন বলে জানা যাচ্ছে। জমির ক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষই এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, যা এই গুজবকে আরও বাড়িয়ে দিয়েছে।
নেইমার যদি ইন্টার মিয়ামিতে যোগ দেন তবে তিনি তার প্রাক্তন বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসের সঙ্গে আবার মিলিত হবেন। সৌদি আরব ছেড়ে সাবেক সতীর্থদের সাথে পুনর্মিলনের সম্ভাবনায় নেইমার উচ্ছ্বসিত বলে জানা গেছে।
পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেয়ার পর ৫ ম্যাচ খেলার পর চোটে পড়েন নেইমার। সম্প্রতি তিনি মাঠে ফিরেছেন। ২০২৫ পর্যন্ত তার চুক্ত রয়েছে আল হিলালের সঙ্গে।
শান্তকে সরাসরি নেতৃত্ব ছাড়তে বলার পরামর্শ ফারুকের