চট্টগ্রাম টেস্টের পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বিষয়টি নিয়ে বিসিবিতে এখন তোলপাড় চলছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বেশ বিরক্তই হয়েছেন শান্তর ওপর। মিডিয়ায় খবর চলে যাওয়াকে তিনি ভালোভাবে দেখছেন না। শান্তসহ বাকিদের সঙ্গে আলোচনায় বসতে আজই তিনি চট্টগ্রামে যাচ্ছেন।
আজ বুধবার মিরপুরে নাজমুলের অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ফারুক আহমেদ বেশ বিরক্তি প্রকাশ করেই বলেন, ‘আমি জানি না, আপনাদের সঙ্গে নাজমুল কথা বলেছে কি না…অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমের খবর তাদের এফেক্ট করতে পারে। খেলোয়াড়দের আসলে আরও সচেতন হওয়া দরকার।’
বিসিবি সভাপতির বিরক্তির বহিঃপ্রকাশ ঘটে তার পরের কথাতেও, ‘তারা আসলে যেটাই ফিল করুক সেটা নিয়ে বাইরে না কথা বলে আমার মনে হয় অপারেশনস, সিইও, প্রেসিডেন্ট... বেশ কিছু পদক্ষেপ আছে, যা করা যেতে পারে। আমি আশা করি, খেলোয়াড়েরা এ ব্যাপারে সচেতন হবে। আর যদি কোনো খেলোয়াড় মনে করেন সে কন্টিনিউ করতে পারছেন না, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার। যদি এমন কোনো রিকোয়েস্ট আসে… আমরা তাহলে আলোচনা করব।’
একপর্যায়ে শান্তকে নেতৃত্ব ছাড়ার সহজ উপায়ও বলে দেন ফারুক, ‘সবচেয়ে সহজ উপায় হচ্ছে, কেউ যদি বলে, আমি করতে চাই না, থ্যাংক ইউ, চলে গেলাম। সবচেয়ে ইজি অপশন। বাট ইফ ইউ রিয়েলি ডিগ ডাউন, কেন করতে চাচ্ছে না, এর পেছনে আর কোনো কারণ আছে কি না, সেগুলো নিয়ে আলাপ করা জরুরি। আলাপ করব। দায়িত্ব নেওয়ার পর থেকে বিপিএলের দল করা, আরও অনেক ইস্যু, যেগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়েছে। প্লেয়ারদের সঙ্গে এক দিন মাত্র বসার সুযোগ হয়েছে, সেখানেও ৮-১০ জন এসেছিল, বিপিএল নিয়ে কথা বলেছি। চট্টগ্রামে যাব আজ রাতে। দল, কোচ—সবার সঙ্গে বসার চেষ্টা করব। তখন একটা কিছু আউটকাম আসবে।’
২ রানের জন্য ‘ডাবল সেঞ্চুরি’ হলো না তাইজুলের
প্রোটিয়াদের ৫৭৫ রানের জবাবে বাংলাদেশ ৩২/৪!
সাকিবকে নিয়ে প্রশ্ন করায় ভীষণ চটে গেলেন ফারুক