গ্রামজীবনের সরল গল্প নিয়ে নির্মিত সিরিজ পঞ্চায়েত। সিজন ৩-এ ইঙ্গিত ছিল যে এখানেই শেষ নয় পঞ্চায়েত। তবে সিরিজের টিমের পক্ষ থেকে বিষয়টা গোপনেই রাখা হয়েছিল। অবশেষে ফাঁস হল ‘পঞ্চায়েত ৪’-এর প্রথম দিনের শুটিংয়ের ছবি। আর প্রথম দিনই শুটিং ফ্লোরে অবাক কাণ্ড করে বসলেন অভিনেতা জিতেন্দ্র কুমার। যা দেখে শুটিং ফ্লোরে তুমুল হইচই।
সম্প্রতি আমাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ‘পঞ্চায়েত ৪’-এর শুটিংয়ের ছবি। যেখানে দেখা যায় জিতেন্দ্র কুমার, চন্দন রায়, ফয়জল মালিককে। এদিকে শুটিংয়ের ফাঁকে তারা চা খেতে ব্যস্ত। আর সেই সময়ই গোল বাঁধালেন জিতেন্দ্র।
জানা গেছে, শট দেওয়ার সময় জিতেন্দ্র বার বার হেসেই কুপোকাত হচ্ছিলেন। পরিচালকের অ্যাকশন ডাক শুনেও নাকি সিরিয়াস হচ্ছিলেন না জিতেন্দ্র। আর তা নিয়েই গোটা শুটিং ফ্লোরে হইচই।
মূলত শুটিংয়ে সবার চাপ কমাতেই নাকি এমনটা করেছেন জিতেন্দ্র। তবে পরে অবশ্য শট দিয়েছেন অভিনেতা।
সিরিজিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপক কুমার মিশ্র ও অক্ষত বিজয়বর্গীয়। ‘পঞ্চায়েত’ সিরিজটির প্রথম সিজন মুক্তি পায় ২০২০ সালে। মুক্তির পরই দর্শকমহলে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে সিরিজটি। মুখ্য চরিত্রে ‘সচিব জি’র ভূমিকায় জিতেন্দ্র কুমার ছাড়াও রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সানভিকা, চন্দন রায়, ফৈজল মালিক, দুর্গেশ কুমার সহ একাধিক শিল্পীরা রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
চলতি বছর মে মাসে মুক্তি পায় ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজন। তারপর থেকেই চতুর্থ সিজনের আশায় রয়েছেন অনুরাগীরা। এবার নতুন সিজনে নতুন কী চমক অপেক্ষা করে রয়েছে, তা সময়ই বলবে।
শোনা যাচ্ছে, ২০২৫-এর মাঝামাঝি সময়ে ওটিটিতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত’-এর এই নতুন সিজন। সিজনটির পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপক কুমার মিশ্র এবং অক্ষত বিজয়ওয়ারগিয়া।
জাতীয় পার্টির শনিবারের কর্মসূচি স্থগিত
পরবর্তীতে সরকার কে হবে সেটা নির্ধারণ করবে জনগণ : হাসনাত আবদুল্লাহ