অমিত শাহের বিরুদ্ধে অভিযোগের পর কানাডার কূটনীতিককে তলব

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

সম্প্রতি কানাডার এক মন্ত্রী অভিযোগ করেছেন, খালিস্তানপন্থী নেতাদের লক্ষ্যবস্তু করার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এমন অভিযোগকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে কানাডার এক কূটনীতিককে তলব করেছে ভারত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) কানাডার জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন এ অভিযোগ করেন।

শনিবার এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শুক্রবার কানাডার হাইকমিশনের প্রতিনিধিকে তলব করা হয়েছে এবং একটি কূটনৈতিক নোট হস্তান্তর করা হয়েছে।

নোটে জানানো হয়েছে- উপমন্ত্রী ডেভিড মরিসন কমিটির সামনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে অযৌক্তিক ও ভিত্তিহীন উল্লেখ করেছেন তার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছে ভারত সরকার।

জয়সওয়াল বলেন, কানাডার কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টের কাছে সংবেদনশীল তথ্য ফাঁস করেছে। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কের জন্য ‘গুরুতর পরিণতি’ ডেকে আনবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত