বার্সেলোনার সঙ্গে খেলতে চায় সাফজয়ী মেয়েরা

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

আন্তর্জাতিক পরিসরে নিজেদের উপস্থিতি শক্তিশালী করার গভীর আকাঙ্ক্ষা নিয়ে, নারী ফুটবলাররা শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এশিয়ার বাইরের কোনো স্থানে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সুযোগ করে দিতে অনুরোধ জানিয়েছেন। তাদের লক্ষ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী বার্সেলোনার সাথে খেলার!

সাফজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্যরা আজ সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এই আবেগময় সমাবেশে সাফ বিজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড়দের নির্দ্বিধায় তাদের স্বপ্ন, ও দাবি ব্যক্ত করতে উৎসাহ দেন প্রধান উপদেষ্টা, ‘আপনারা যা মন চায়, লিখতে পারেন, দ্বিধা করবেন না। যদি এখন কিছু বলতে চান, সেটাও বলতে পারেন।  আমরা আপনাদের দাবি পূরণ করার চেষ্টা করব। এখন যদি কিছু সুরাহা করা যায়, তবে আমরা এখনই তা করব।’

এসময় দুই সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রানী বার্সেলোনার সঙ্গে ম্যাচ আয়োজনের অনুরোধ জানান। 

ড. ইউনূস ২০১৬ সালে বার্সেলোনার আমন্ত্রণে একটি সামাজিক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করতে সেখানে যান। ন্যু ক্যাম্পে গিয়ে নিজের নাম লেখা একটি বিশেষ জার্সিও পরেন। সেময় আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসিও ছিলেন সেখানে। ইউনূসের বার্সেলোনার সাথে ভালো সম্পর্ক থাকায় কৃষ্ণা রাণী এমন অনুরোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত