অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি পাকিস্তান। মাঠটি ছিল ব্রিসবেনের গ্যাবা, যেখানে পেসারদের জন্য উইকেটে কিছুটা সহায়তা ছিল। আর অজি পেসারদের তোপ সামলাতে পারেননি বাবর আজমরা। তবে শেষ বেলায় নাসিম শাহ ও শাহিন আফ্রিদির তাণ্ডবে মানরক্ষার স্কোর গড়তে পেরেছে তারা। শাহিন আফ্রিদিও ১০০-এর ওপরে স্ট্রাইক রেটে রান করেন। এদের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত পাকিস্তান কোনোরকমে ২০৩ রানে অলআউট হয়।
পাওয়ার প্লেতে ব্যর্থ পাকিস্তান শুরুতেই হারায় সাইম আইয়ুবের উইকেট। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিকও বলার মতো কিছু করতে পারেননি। বাবর আজম ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে সেট হয়েও ফিরে গেছেন দুজনে। ৩৯ রানের জুটি গড়ে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন বাবর। ফেরার আগে ৪৪ বল খেলে ৪ বাউন্ডারিতে ৩৭ রান করেন।
এরপরই শুরু হয় ব্যাটসম্যানদের যাওয়া আসা। কামরান গোলাম, সালমান আগা কেউই হাল ধরতে পারেননি। একপ্রান্ত অবশ্য আগলে রেখেছিলেন অধিনায়ক রিজওয়ান। তবে তিনিও ফিরে গেছেন দলীয় ১১৭ রানের সময়। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭১ বলে ১ ছক্কা ও ২ চারে ৪৪ রান।
তারপর শাহিন আফ্রিদি কিছুটা দ্রুত রান তোলার চেষ্টা করেন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। থেমে গেছেন ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করে। ইরফান খান করেন ২২ রান। শেষবেলায় এসে ঝড় তুলেন নাসিম শাহ। এই পেসার আগেও বহুবার পাকিস্তানকে খাঁদের কিনারা থেকে টেনে তুলে ম্যাচ জিতিয়েছিলেন। এবার দলীয় রান ২০০ পার করতে ভূমিকা রাখেন। করেন ৩৯ বলে ৪০ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৪ ছক্কা ও ১ চারে সাজানো। সম্মানজনক স্কোরে পৌঁছাতে সাহায্য করেন নাসিম।
অস্ট্রেলিয়ার বোলাররা পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে চাপে রাখেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা প্রত্যেকে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। স্টার্ক ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার হিসেবে আবির্ভূত হন, আর কামিন্স ও জাম্পা ২টি করে উইকেট নেন। গাব্বার পিচের মুভমেন্ট ও পেস বোলিংয়ের সহায়ক আচরণের কারণে অস্ট্রেলিয়ার বোলাররা বাড়তি সুবিধা পেয়েছেন।
এই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং শেষদিকে নাসিম ও শাহিনের চেষ্টা পাকিস্তানকে সংগ্রহশীল স্কোরে আনলেও অস্ট্রেলিয়ার সামনে তা কতটা চ্যালেঞ্জিং হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ছাইটায়ের শঙ্কায় গম্ভীর, অস্ট্রেলিয়ায় শেষ সুযোগ!
'ভারতকে প্রতিমুহূর্তে ধবলধোলাইয়ের কথা মনে করাবে অস্ট্রেলিয়া'
যে কারণে হাগের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো