ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীর দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গায়ক কৌশিক হোসেন তাপসকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়। রবিবার (৩ অক্টোবর) রাতে ঢাকার ভাটারা থানাধীন গানবাংলা টেলিভিশন কার্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাঁকে উত্তরা পূর্ব থানা-পুলিশ গ্রেপ্তার করে।
মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাপসসহ অন্য আসামিরা ব্যাপক দাঙ্গা–হাঙ্গামা সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর অতর্কিতে হামলা, মারধর ও গুলিবর্ষণ করতে থাকে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। এ ঘটনায় ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। তাপস এই মামলার ৯ নম্বর আসামি।
গ্রেপ্তারের বিষয়ে উত্তরা থানার উপপরিদর্শক লিটন জানান, তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার সকাল সাড়ে ১০টায় তাপসকে আদালতে নেওয়া হয়। এরপর তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর সাত দিনের রিমান্ড শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান এ আদেশ দেন।
শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে কি বললেন পূজা?