তৃপ্তি-রণবীরকে নিয়ে ‘অশ্লীল’ মন্তব্য, বিপাকে কপিল শর্মা শো

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

কিছুদিন আগেই রবিঠাকুরের ‘একলা চলো’ গান নিয়ে ব্যঙ্গ করায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিল দ্য কপিল শর্মা শো ও ক্রুষ্ণা অভিষেক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করেছিলেন কবি শ্রীজাত। সেই ঘটনায় প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন ক্রুষ্ণা অভিষেক। 

ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের বিপাকে 'দ্য কপিল শর্মা'। তবে এবার ক্রুষ্ণা অভিষেক নয়, বরং নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন সুনীল গ্রোভার।

সম্প্রতি 'ভুলভুলাইয়া ৩' ছবির প্রচারে এই শোয়ে হাজির হয়েছিলেন তৃপ্তি দিমরি, বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান। সেখানেই হঠাৎ করে সুনীল গ্রোভার এলেন ডাফলি চরিত্রে। আচমকাই তৃপ্তিকে সুনীল বলে উঠলেন, ‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের সঙ্গে যে দৃশ্যগুলো করেছেন, সেটা কি রিয়েল লাইফেও হয়? 

তৃপ্তি অবশ্য় এই প্রশ্নের তেমন উত্তর দেননি। তবে নেটপাড়ার একাংশ মনে করছেন, তৃপ্তির সম্পর্কে এরকম উক্তি মোটেই শোভন নয়। নেটিজেনরা মনে করছেন, কমেডির নামে আসলে সুনীল, নারীদের অসম্মান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত