শুরু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্মন্টে ঘড়ির কাঁটা ভোর ৫টা অতিক্রম করার পর ভোট গ্রহণ শুরু হয়। পরে আরও ১২টি রাজ্যে ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়।
এর মধ্যে রয়েছে কানেকটিকাট, নিউ জার্সি, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার, ভার্জিনিয়া, মেইন, ইনডিয়ানা, কেন্টাকি, ওহিও, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলাইনা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের স্থানীয় সময় ভোর ৬টার খবরে বলা হয়, কানেকটিকাট, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়াসহ আটটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এ ছাড়া ইন্ডিয়ানা এবং কেন্টাকিতে ভোর ৬টায় ভোট শুরু হলেও এসব রাজ্যের কিছু অঞ্চলে সকাল ৭টার দিকে ভোটকেন্দ্রগুলো খোলা হবে।
দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং একেক রাজ্যে একেক সময় ভোটগ্রহণ শুরুর সময়।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন আজ। ভোটের মাধ্যমে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মাঝে যেকোনও একজনকে বেছে নেবেন মার্কিন ভোটাররা।
হোয়াইট হাউজ থেকেই নির্বাচন দেখবেন বাইডেন
ট্রাম্প নাকি কমলা, তারকারা কার পক্ষে