যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন না। তবে ৮১ বছর বয়সী বাইডেন তার উত্তরসূরী কমলা হ্যারিসকে নাগরিকরা হোয়াইট হাউজে পাঠাবে কিনা তা জানতে অপেক্ষা করছেন।
সাম্প্রতিক দিনগুলোয় তুলনামূলক কম কর্মসূচি রেখেছেন বাইডেন। মঙ্গলবারও এমনই থাকবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউজের বাসভবন থেকে দীর্ঘদিনের সহযোগী এবং কর্মীদের সাথে নির্বাচনী ফলাফল দেখবেন।
সিএনএন জানিয়েছে, এবারের নির্বাচন কয়েক মাস আগে বাইডেন যা কল্পনা করেছিলেন তার চেয়ে অনেক আলাদা। কারণ তিনি আশা করেছিলেন ভোটাররা তাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করবে।
যুক্তরাষ্ট্রে ১২ রাজ্যে ভোটগ্রহণ শুরু