পেসার রাজা ব্যাট হাতে হয়ে উঠলেন রাজা, জেতালেন সিলেটকে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

মূল পরিচয় বোলার হলেও ব্যাট হাতে রেজাউর রহমান রাজা সিলেটকে এনে দিয়েছেন দারুণ এক জয়। আসল ব্যাটসম্যানদের উইকেট বাঁচাতে বগুড়ায় তৃতীয় দিন বিকেলে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমেছিলেন তিনি। পরদিন সকালে তিনিই হয়ে গেলেন স্বীকৃত ব্যাটসম্যান। ১১৭ বলে ৫৬ রানের ইনিংস দিয়ে জাতীয় লিগে দলকে এনে দিয়েছেন দ্বিতীয় জয়। 

রংপুরের দেয়া ১৯০ রান তাড়া করতে নেমে ৫১ রানে ২ উইকেট হারানোর পর পিনাক ঘোষের সঙ্গে যোগ দেন রাজা। তৃতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন তিনি। দলকে একশ পার করিয়ে ফেরেন ৪২ রান করা পিনাক। এরপর অমিতের সঙ্গে রাজার জুটিতে আসে ৫০ রান। পরপর দুই ওভারে রাজা (১১৭ বলে ৫৯), মুবিন আহমেদ ও রাহাতুল ফেরদৌসকে ফিরিয়ে রংপুরকে কিছুটা আশা দেখান মুকিদুল ইসলাম মুগ্ধ। তবে তা দীর্ঘায়িত হয়নি। আসাদুল্লা আল গালিবকে নিয়ে ম্যাচ শেষ করেন অধিনায়ক অমিত।

এই জয় ৩ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে জাতীয় লিগের পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দিয়েছে সিলেটকে। 

সংক্ষিপ্ত স্কোর
রংপুর ১৫৮ ও ২২০। 
সিলেট ১৮৯ ও ১৯২/৬ (পিনাক ৪২, রাজা ৫৯, অমিত ৩৭*, মুবিন ০, রাহাতুল ০, আসাদুল্লা আল গালিব ২৩*; মুকিদুল ১৬.১-৪-৫৫-৩, রবিউল ১৫-৩-৪১-১, আসাদুল্লাহ হিল গালিব ৩.৫-০-১১-০, হাশিম ১৮-৬-৩৪-১, রিজওয়ান ৩-০-১২-০, নাঈম ৬-১-৯-১, তানবীর ২-০-১৩-০, খালিদ ১-০-৪-০)

প্রথম ইনিংসে ৩ উইকেট আর ৫৯ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন রেজাউর রহমান রাজা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত